‘ভারতের বিপক্ষে আলাদা কোন পরিকল্পনা নেই’: জয়

প্রতিবারই হোঁচট খেয়েছে বাংলাদেশ। এবার বহু প্রতীক্ষার পর স্বপ্নের ফাইনালে বাংলাদেশ। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। তামিম, মুশফিক-আশরাফুল-মিরাজরা যা পারেননি, তাই করে দেখালেন আকবররা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ সুইপ এবং পুল শট খেলে সেঞ্চুরি তুলে নেওয়া তরুণ এই ব্যাটসম্যনা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘চিন্তা ছিল শুধু স্ট্রাইক রোটেড করে খেলা। তৌহিদ হৃদয়ের সঙ্গে দশ রান-দশ রান করে নিয়ে এগোনোর পরিকল্পনা করি। তার সঙ্গে জুঁটিটা হওয়ায় মনে হয়েছিল, ম্যাচটা আমরা জিততে পারি।’

সেঞ্চুরির আগে তিনি কিছুটা স্লায়ু চাপে ছিলেন। কারণ নিউজিল্যান্ডে ৯৯ রানে থেমেছিলেন তিনি। তবে এবার সেঞ্চুরি করেও খুশি নন তিনি। কারণ মাহমুদুল জয় সেঞ্চুরি করেই আউট হন। তার দলেরও চাওয়া ছিল তিনি শেষ করে আসবেন। কিন্তু জয় ভেবেছিলেন একটা বাউন্ডারি খেলে ম্যাচটা নিজেদের করে নেবেন। হয়নি সেটা।

বাংলাদেশ আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে। ভারত যুবা বিশ্বকাপের রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন। এ নিয়ে আবার টানা তিনবার যুব বিশ্বকাপের ফাইনালে তারা। শক্তিশালী ভারতের বিপক্ষে এর আগে দু’বার ফাইনাল হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

তবে জয় জানান, ভারতের বিপক্ষে ফাইনাল নিয়ে তারা চাপে নেই। ফাইনাল নিয়ে তাদের আলাদা কোন পরিকল্পনাও নেই। স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই ভালো কিছু হবে বলে মনে করেন তরুণ এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর