বাংলাদেশ উন্নয়নের ধারায় বিশ্বে মডেল: শাহজাহান খান এমপি

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান এমপি বলেন, আমাদের রক্ত দিয়েই কিন্তু বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছি, আমাদের রক্ত দিয়েই বাংলাদেশে একটি উন্নয়নের ধারা এখন বিশ্বে মডেল পরিণত হয়েছে, যা শেখ হাসিনা সৃষ্টি করেছেন, সেই উন্নয়নের ধারা রক্ষা করেছি, আজকে আমাদের দেশের যে উন্নয়ন বিশ্ব তাকিয়ে দেখছে- তারা বিস্মিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুর স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. ওসমান আলী, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু, শ্রমিক ইউনিয়নের আজীবন দাতা উপদেষ্টা আলহাজ জানে আলম খোকা, সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ ইছাহাক আলী, শ্রমিক নেতা কামাল হোসেন, আবু রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে বগুড়া জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি’র সঞ্চালনায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর