কলারোয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী।

উপ-সহকারী কৃষি অফিসার এড.শেখ কামাল রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা.অমল কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা সমবায় অফিসার নওশের আলী ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসেন প্রমুখ। এসময় প্রান্তিক কৃষকরাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী জানান-‘মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক উদ্যোগে কলারোয়া উপজেলায় ১হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভূট্টা, গ্রীষ্মকালীন মুগ ও বসতবাড়িতে সবজি চাষের জন্য বীজ ও রাসায়নিক সার হিসেবে ডিএপি, এমওপি প্রদান করা হয়েছে। পাশাপাশি এগুলো পরিচর্যার জন্য কৃষকপ্রতি ৫’শ টাকা করে বিকাশ একাউন্টে টাকা প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, ৩’শ কৃষকের মাঝে ভূট্টা, ২’শ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন মুগ ও ৫’শ জন কৃষকের মাঝে বসতবাড়িতে সবজি চাষের বীজ বিতরণ করা হয়। ভূট্টা চাষে কৃষকপ্রতি ২কেজি ভূট্টার বীজ, ২০কেজি ডিএপি, ১০কেজি এমওপি ও মুগ চাষে কৃষকপ্রতি ৫কেজি মুগের বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি এবং বসতবাড়িতে সবজি চাষের জন্য কৃষকপ্রতি ২৯০ গ্রাম বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর