সকালে স্কায়ারের বিভিন্ন প্লান্ট থেকে স্কয়ার পরিবারের হাজার হাজার সদস্য আনন্দ শোভযাত্রা নিয়ে শহীদ আমিন উদ্দিন ষ্টেডিয়ামে সমবেত হন।
সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও স্কয়ারের পতাকা উত্তেলন করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী ও স্কয়ার ফার্মার আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন ঘোষনা করেন স্কয়ারের প্রবীনতম সদস্য মো: আকবর আলী। অনুষ্ঠানের শুরুতেই স্কয়ার প্রুপের প্রতিষ্ঠাতা দেশবরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
পরে বেলুন ওড়ানো, পায়রা অবমুক্ত করন ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় স্কয়ার পরিবারের সদস্য এবং তাদের স্ত্রী, সন্তানসহ সহস্রাধিক প্রতিযোগী ৩৪ টি ইভেন্টে অংশ গ্রহন করেন।
স্কয়ারের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী স্কয়ার পরিবারের সদস্যদের আত্মিক সম্পর্কের সেতু বন্ধন রচনার লক্ষে ২০০১ সালে প্রথম ফ্যামিলী স্পোর্টস ডের আয়োজন করেন।
বার্তাবাজার/এমকে