নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ এসআই রূপগঞ্জ থানার নাজিম উদ্দিন

মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার ও হত্যা মামলার রহস্য উদঘাটন করায় নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ এসআই হিসিবে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিনকে পুরষ্কৃত করা হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুরষ্কার তুলে দেন জেলা পুলিশ সুপার জাহিদুল আলম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সুপার মনিরুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর