জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ নির্বাচন ২০২০ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে জুনায়েদ কবির এবং সাধারণ সম্পাদক পদে ৫২ ভোট পেয়ে রিয়াজুল হক (রাজু) নির্বাচিত হয়েছেন।
কমিটির সহ-সভাপতি মো. মশিউজ্জামান, যুগ্ম সম্পাদক মফিজুর রহমান (লিটন), সাংগঠনিক সম্পাদক মো.শাকিব মিয়া, কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান,দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ সারোয়ার জাহান স্বপন,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো.শহিদুল ইসলাম(প্রাথমিকভাবে নির্বাচিত), এবং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মো.শহিদুল্লা,মো.জহিরুল ইসলাম,নূর মোহাম্মদ, মোহাম্মদ ফেরদৌস আলম রানা, মনজুরুল হাসান, এস. এম. আতিকুল ইসলাম ও মো.আবুল বাসার।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
বার্তাবাজার/এমকে