শান্তর ব্যাটে অস্বস্তি কাটিয়ে লাঞ্চে বাংলাদেশ

শুরুতে চরম ব্যাটিং বিপর্যয়ের পর নাজমুল হোসেন শান্তর ব্যাটে স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। তাকে সঙ্গ দিচ্ছেন মাহমদুল্লাহ রিয়াদ।

লাঞ্চ বিরতি পর্যন্ত ৩ উইকেটে ৯৫ রান তুলেছে টাইগাররা। শান্ত ৪৪ এবং মাহমুদুল্লাহ অপরাজিত আছেন ১৭ রানে।

এর আগে রাওলপিন্ডিতে টস জিতে হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপের মুখে খেই হারান দুই ওপেনার তামিম ইকবাল এবং সাইফ হাসান। অভিষেক ম্যাচে সাইফকে শূন্য রানে ফেরান শাহীন আফ্রিদি। মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে তামিম ফেরেন ৩ রানে।

এরপর অধিনায়ক মুমিনুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত। ৩০ রানে মুমিনুল ফিরে আবার চাপে পড়ে বাংলাদেশ।

এরপর অভিজ্ঞ মাহমুদুল্লাহর সঙ্গে জুটি গড়েন শান্ত। দুজন মিলে দলকে লড়াইয়ে ফেরানের চেষ্টা করছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর