চুল কলপ করলেও ক্যান্সারের ঝুঁকি!

বর্তমান হাল ফ্যাশনের শীর্ষে রয়েছে বিভিন্ন রঙের চুল। কে কতটা সুন্দর করে নিজের চুলকে রাঙাতে পারে তাতেও নাকি আত্মমর্যাদা বাড়ে! শুধু নারীরা নয় বরং পুরুষরাও হেয়ার কালারের প্রতি ঝুঁকেছে। এমনকি যারা চুলে নিয়মিত কলপ করেন তাদের জন্য দুঃসংবাদ রয়েছে।

হেয়ার কালার চুলের পাশাপাশি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত খারাপ। আর তাই নিয়মিত চুলে রং করার ফলেও হতে পারে ক্যান্সার। তাই হেয়ার কালার থেকে দূরে থাকার কথাই বলেছেন গবেষকরা। ব্যবহার করলেও দীর্ঘমেয়াদি নয়, স্বল্প সময়ের জন্য ব্যবহার করা উচিত। যেসব রং এক বা দুইবার শ্যাম্পু করলেই চলে যায়।

গবেষকরা জানিয়েছে, হেয়ার কালারের মধ্যে এমন কিছু কেমিকেল থাকে যা ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। প্যারাবেন, অ্যামোনিয়ার মতো ক্ষতিকারক রাসায়নিক মেশানো থাকে হেয়ার কালারে। তবে টেম্পরারি (স্বলমেয়াদি) হেয়ার কালার কিছুটা হলেও নিরাপদ। কারণ, এতে রাসায়নিকের পরিমাণ কম থাকে।

তবে যেসব হেয়ার কালার পার্মানেন্ট করা হয় সেগুলোই প্রধানত ত্বকের ক্ষতি করে। এতে যেসব রাসায়নিক মেশানো থাকে তার ফলে চুল ঝরে যাওয়া, মাথার ত্বকে অ্যাল্যার্জি, গলা ও ফুসফুসের সমস্যা, চোখের সমস্যার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে। অত্যাধিক হেয়ার কালারের ফলে মারণব্যাধি ক্যান্সারও থাবা বসাতে পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর