শেষ হলো এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মূল্যছাড়সহ নানা অফারে শেষ দিনে প্রতিটি স্টল-প্যাভিলিয়নেই ছিল জমজমাট ভিড়। তবে বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেন বিক্রেতারা। আর ঘোরাফেরা ও কেনাকাটায় ব্যস্ত দর্শনার্থীদের পরামর্শ, আগামী মেলায় যেন বাড়ানো হয় নতুন পণ্যের সমাহার।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসরের শেষ দিন ছিল ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর। মেলা প্রাঙ্গণের প্রতিটি অলিগলি, স্টল-প্যাভিলিয়ন ছিল লোকে লোকারণ্য।
ব্যবসায়ীদের সুবিধায় মাসব্যাপী এ মেলা বাড়ানো হয় ৬ দিন। শেষদিনের মূল্যছাড়সহ নানা অফারে ক্রেতা সামলাতে ব্যস্ত সময় পার করেন বিক্রেতারা। বেশি ভিড় ছিল পোশাক, গয়না, আর খাদ্যপণ্যের দোকানে। কেনাকাটা ও ঘুরেফিরে মেলা উপভোগের কথা জানান আগতরা।
মেলার শেষদিন বৃহস্পতিবার দুপুর থেকেই বাড়তে থাকে দর্শনার্থী সমাগম। প্রায় প্রত্যেকের হাতেই দেখা যায় কোনো না কোনো পণ্যের ব্যাগ।
বার্তাবাজার/এমকে