ভারতে রাজধানী দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার শিশুটি ধর্ষণের শিকার হলেও বৃহস্পতিবার এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।
তারা জানায়, ২৫ বছর বয়সী ওই যুবক একজন গাড়িচালক। যুবকটি মার্কিন দূতাবাসের কর্মী না হলেও তার বাবা দূতাবাসের একজন কর্মচারী। ফলে সে পরিবারের সঙ্গে সেখানকার স্টাফ কোয়ার্টারেই থাকে। শনিবার সকালে শিশুটি ধর্ষণের শিকার হয়।
পরে ধর্ষণের শিকার শিশুটির বাবা-মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর রবিবার ওই গাড়িচালককে গ্রেপ্তার করে পুলিশ। চিকিৎসকরা তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন। শিশুটির পরিবারও দূতাবাস চত্বরেই থাকে। তার বাবা হাউজকিপিং স্টাফ হিসেবে কাজ করেন।
চাণক্যপুরির মার্কিন দূতাবাস এলাকাটি নিরাপদ একটি কূটনৈতিক এলাকা। আরও বেশ কয়েকটি দূতাবাস ও হাইকমিশন সেখানে অবস্থিত।
বার্তাবাজার/কে.জে.পি