পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসত ঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোর ৫ টায় শহরের শান্তি বাগ বালুর মাঠ এলাকায় এঘটনায় ঘটে।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ জানান, আজ ভোর ৫ টায় শহরের শান্তি বাগ বালুর মাঠ এলাকায় আড়াই ঘন্টা চেষ্টার পরে বসত ঘরের আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুটি বসত বাড়ি পুরে ছাই হয় ও একটি বাসার আংশিক খতি হয়েছে।
মো. লিটন সিকদারের বাড়িতে কোন মানুষ বসবাস করতো না। এই সুযোগে ওই বাড়িতে আশপাশের লোকজনের যাতায়াত ছিলো। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে। এতে পাশের মো. আউয়াল এর বসত বাড়ি পুরে ছাই হয়ে যায়।
এদিকে পটুয়াখালী পৌরসভার জননন্দিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ ঘটনা স্থল পরিদর্শন করেন। তার সাথে ছিলেন পটুয়াখালী জেলা যুবলীগের অন্যতম সদস্য এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ, রেজাউল করিম সোয়েব ও সাংবাদিক এনামুল। তিনি খতিগ্রস্থদের সান্তনাও প্রদান করেন।
বার্তাবাজার/এমকে