সেই ম্যাচের পর আজ আবার পাকিস্তানে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। রাওয়ালপিণ্ডিতে দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১১টায়।
অনেক নাটকের অবসান হতে চলেছে অবশেষে। সকালে রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ইতোমধ্যেই প্রথম টেস্টের ভেন্যুতে পৌঁছে অনুশীলন করেছে ডমিঙ্গো বাহিনী। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা।
তবে সম্প্রতি টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ধরাশায়ী হওয়ায় কিছুটা ব্যাকফুটে আছে মুমিনুল-তামিমরা। সঙ্গে মুশফিক, সাকিবদের অনুপস্থিতিও ভাবনার কারণ তাদের জন্য।
অন্যদিকে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষের ভালো ফলাফল চাঙা রেখেছে পাকিস্তানকে। পাশাপাশি সাম্প্রতিক পারফরম্যান্স এবং পরিসংখ্যানও আছে তাদের পক্ষেই।
বার্তাবাজার/কে.জে.পি