হবিগঞ্জ চুনারুঘাটের এক মাদ্রাসা ছাত্রী অপহরন। দীর্ঘ ২ মাস পর অপহৃতা মাদ্রাসা ছাত্রী (১৪) কে মৌলভীবাজার থেকে পুলিশ উদ্ধার করেছে। এসময় অপহরনকারী অপু পাল (২৫) কে গ্রেফতার করে নিয়ে আসে চুনারুঘাট থানায়।
এ এব্যাপারে অপু পাল ও নাজমা আক্তারকে আসামী করে অপহৃতার মা খাদিজা বেগম বাদী হয়ে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত (১২ ডিসেম্বর) ২০১৯ইং তারিখ সকাল ১১টার দিকে উপজেলার উবাহাটা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে মাদ্রাসা ছাত্রী তার বান্দবী নাজমা আক্তার এর বাসায় যায়। ঔ বাসা থেকে নাজমার সহযোগীতায় ছাত্রীকে মৌলভীবাজারের হিন্দু ছেলে অপু পালের হাতে তুলে দেয়।
পরে অপহৃতার মা বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে মামলা করলে (৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে চুনারুঘাট থানার এস আই মলাই মিয়ার নেতৃত্বে এক দল পুলিশ মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে একটি স্বর্ণের দোকান থেকে অপহরন কারী অপু পালকে গ্রেফতার করেন।
তার তথ্য মতে অপহৃতা মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত মৌলভীবাজার পৌর শহরের মাইজপাড়া মহল্লার বনমালী পালের ছেলে।
বার্তাবাজার/এমকে