শ্যামনগরের ছাত্রলীগের সাবেক সভাপতি ধর্ষণ মামলায় গ্রেফতার

ধর্ষনের একটি মামলায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মুন্সিগজ্ঞ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শ্যামনগর সদরের গোপালপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, ধর্ষণ মামলার আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় উপজেলার মুন্সিগজ্ঞ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্যামনগর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণসহ ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর