সিংগাইরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে ব্যবসায়ী মো.রিপন হোসেন ওরফে লেবুকে(৪৯) কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন লেবু(৪৯) উপজেলার বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামের মো.মোসলেম বেপারির পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বায়রা ইউনিয়নের বায়রা গ্রামের মো.জোনাব আলির পুত্র বায়রা বাজারের ইজারাদার মো.হায়দার আলীর গংদের সাথে নিহত লেবুর(৪৯) দীর্ঘ দিন যাবৎ শত্রুতা চলে আসছিল।

বৃহস্পতিবার সকালে লেবু বায়রা বাজার থেকে কাঁচাবাজার করে বাড়ি ফেরার সময় ইউনিয়ন পরিষদের সামনে পূর্ব শত্রুতার জেড় ধরে ওঁৎ পেতে থাকা মো. হায়দার আলী তার ১৫/২০ সন্ত্রাসী বাহিনী নিয়ে রামদা,চাইনিজ কুড়াল দিয়ে গলায়,হাতে,পিঠে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

নিহতের বড় ভাই লাভলু জানান, আমার ছোট ভাই মাটির ব্যবসা করেন। আমরা আওয়ামীলীগ পরিবারে সদস্য। আমার ভাই উপজেলা আওয়ামীলীগের বায়রা ইউনিয়নের সাধারন সম্পাদক,পদ-প্রার্থী। শীর্ষ সন্ত্রাসী হায়দার আলি বায়রা বাজারে ইজারা নিয়ে দীর্ঘদিন যাবৎ লুটপাট করে খায়। আমার ভাই এর প্রতিবাদ করলে শত্রুতা শুরু হয়। সেই শত্রুতার জেড় ধরে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ বলেন,শীর্ষ সন্ত্রাসী হায়দার আলি জমি দখল,চাঁদাবাজি ,মাদকসহ ৮টি মামলার আসামী যা চলমান। কোন মামলায় সে গ্রেফতার হয়নি। আমার আওয়ামী পরিবারে সদস্য ব্যবসায়ী লেবুকে জনসন্মুখে রামদা,চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমি এর সুষ্ঠ বিচার ও তীব্র নিন্দা জানাই।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাত্তার মিয়া জানান,সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পোষ্ট মর্টেমের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আসামীদের গ্রেফতারের জোড় চেষ্ঠা চলছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর