পাকিস্তান সংসদে ভাষন দেবেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আগামী পাকিস্তানের জাতীয় সংসদে ভাষণ দেবেন। ১৪ ফেব্রুয়ারি পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে বিভিন্ন ইস্যুতে এ ভাষন দেবেন।

তুর্কি প্রেসিডেন্টের ভাষণ দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। তিনি জানান, বিভিন্ন ইস্যুতে সংসদের কয়েকজন নেতার সাথে বৈঠক করবেন এরদোগান।

গত মঙ্গলবার জানানো হয়েছিল যে, তুরস্কের প্রেসিডেন্ট আগামী ১৩ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবেন।

এদিকে, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রেসিডেন্ট এরদোগানের আসন্ন এই সফর ইসলামাবাদ এবং আঙ্কারার সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

ইমরান খান আশা করেন, এরদোগানের সফরের মধ্যদিয়ে পাকিস্তানের বাণিজ্য খাতে নানা ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি হবে। দু দেশের মধ্যকার বাণিজ্যকে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানের খনিসহ বিভিন্ন খাতে তুরস্ক সহযোগিতা করতে পারে। ।।পার্সট্যুডে।।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর