পৃথিবী এবছরই ধ্বংস হবে : কেনেডি খুনের আগাম বলা নারী

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার ভবিষ্যৎবাণী করা নারী জিয়েন ডিক্সন বলেছেন ‘পৃথিবী এ বছর ধ্বংস হবে। প্রচুর অস্ত্রের ঝনঝনানিতে শেষ হবে মানব ইতিহাস।’-

এই নারী জন এফ কেনেডি মারা যাবার ৭ বছর পূর্বে এক ভবিষ্যৎবাণী করে জানিয়েছিলেন তার হত্যা হবার কথা। এ ছাড়াও ১৯৫৬ সালের ১৩ মে তিনি প্যারেড ম্যাগাজিনে জানান, আগত তৎকালীন সময় অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণায় লেবার দল এগিয়ে থাকলেও বিজয়ী হবে ডেমোক্রেটরা। তার এ সকল ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় স্বঘোষিত জ্যোতিষী হিসেবে তিনি বেশ জনপ্রিয়তা পান। এখন পর্যন্ত তার সাতটি সর্বোচ্চ বিক্রি হওয়া বই রয়েছে যার মধ্যে একটি তার জীবনী নিয়ে।

মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাজ করেন এই নারী। জিয়েন দাবি করেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন এবং এ সময় তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ১৯৪৫ সালের মধ্যে যুদ্ধ শেষ হবে। মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের সঙ্গে এই নারী দেখা করতেন।

সর্বশেষ তিনি দাবি করেছেন, চলতি বছর বড় যুদ্ধ দেখবে বিশ্ব। অস্ত্রের অতি ব্যবহার ও ধ্বংসযজ্ঞে চাপা পড়বে মানব সভ্যতা।

বার্তা বাজারে/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর