টেকনাফে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৫ ফেব্রুয়ারী) রাত পৌনে ৮টা নাগাদ টেকনাফ উপজেলার চিতাখলা নামক এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক ল.কর্নেল ফয়সল হাসান খান।

তিনি জানান, উপজেলার চিতাখলা নামক স্থানে ইয়াবা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা উক্ত স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ব্যাগ হাতে এক ব্যক্তি আসতে দেখে জওয়ানরা থামার সংকেত দেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে জওয়ানরা ব্যাগটি উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা দশ হাজার ইয়াবা জব্দ করে।

জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর