নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে থেকে পড়ে রিপন মিয়া (৩০) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) বিকালে আশুলিয়ার বাইপাইল বুড়ির বাজারের শাহ আলমের নির্মাণাধীন বাড়ির তিন তলার নির্মাণ কাজের মাঁচা ভেঙ্গে নিচে পড়ে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়া নেত্রকোনা জেলার মাছনাপুরের নূর ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় হাসিনা ভিলায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

এব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক ফরিদ বলেন, আশুলিয়ার বাইপাইল বুড়ির বাজারের শাহ আলমের নির্মাণাধীন বাড়ির তিন তলায় একটি মাঁচা ভেঙ্গে নিচে পড়ে গিয়ে রাজমিস্ত্রী রিপন মিয়া গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেয়া হলে সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পারিপার্শ্বিক অবস্থা জেনেশুনে আমাদের দূর্ঘটনাই বলে মনে হয়েছে। তবে আত্নীয় স্বজনের কোনো অভিযোগ না থাকলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর