নীলফামারীর ডিমলায় (৬ ফেব্রুয়ারি) ইংরেজী ১ম পত্রের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে নকল করার দায়ে ৫ এসএসসি পরীক্ষার্থীকে বহিঃস্কার করা হয়েছে।
চলতি এসএসসি পরীক্ষায় ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজী ১ম পত্রের পরীক্ষা চলাকালীন সময় অসৎ উপায় অবলম্বন করে নকল করার সময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় এই বহিস্কারাদেশ দেন।
বহিস্কৃতরা হলো, ডিমলা বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র তমিজ বাবু, রোল নং-২১৪৪৮৩, জটুয়াখাতা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফারুক হোসেন, রোল নং-৫২৬৬৮৮ ও শফিকুল ইসলাম, রোল নং-৫২৭৬১৫, সুন্দরখাতা উচ্চ বিদ্যালয়ের ছাত্র দুলাল হোসেন, রোল নং-৫২৭৬৯১ এবং ডিকে উচ্চ বিদ্যালয়ের ছাত্র আজাহার আলী, রোল নং-৭২৭৬০৩।
বহিঃস্কারের বিষয়টি কেন্দ্র সচিব নারায়ন চন্দ্র রায় নিশ্চিত করেন। উল্লেখ্য চলতি এসএসসি পরীক্ষায় ডিমলা উপজেলার ৮ টি কেন্দ্রে মোট ৪ হাজার ২শ ৪৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। এরমধ্যে উক্ত কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯৪ জন।
বার্তা বাজার /এসজে