পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাজি খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার পুকুর থেকে পাখিটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাচ্চা মিয়া ও আব্দুল মান্নান জানায় আমরা দেখতে পাই একটি পাখিকে কুকুর তাড়া করছে । কাছে গিয়ে দেখতে পাই এটি একটি ময়ূর পাখি। পরে স্থানীয় কামরুজ্জামানসহ কয়েকজন কে জানাই। সবাই মিলে কুকুরের হাত থেকে পাখিটিকে উদ্ধার করে বাচ্চা মিয়ার বাড়িতে নিয়ে আসি।
ময়ূর পাখি উদ্ধার হয়েছে খবরটি ছড়িয়ে পড়লে একনজর পাখিটিকে দেখতে এলাকার মানুষজন ছুটে আসে । মূহুর্তে পুরো বাড়ি লোকে লোকারণ্য হয়ে পড়ে।
পরে খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তারা ছুটে আসে। বাড়ির মালিক বাচ্চা মিয়া পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তা মো রুহুল আমিন এর হাতে সন্ধায় ময়ূর পাখিটি হস্তান্তর করেন।
বন বিভাগের কর্মকর্তা মো রুহুল আমিন বলেন আমরা ময়ূর পাখিটিকে সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্দ্যানে পাঠাব।
বার্তা বাজার/ এসজে