আলফাডাঙ্গায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৪ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন আলফাডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া মাদরাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার ১৬ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান ফায়েকের সভাপতিত্বে পরিচালনা করেন হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন আলফাডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, সংগঠনের সহ-সভাপতি হাফেজ মো. ওমর ফারুক, আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি কুতুব উদ্দিন ফরিদী, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের এমসি ও সংগঠনের উপদেষ্টা তামিম আহমেদ, মুফতি সিরাজুল ইসলাম, মুফতি আমিনুর ইসলাম ও মাওলানা ইমাম হোসেন প্রমুখ।

বার্তা বাজার /এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর