নারায়ণগঞ্জ জেলার বন্দরে বাল্য বিবাহ বন্ধ করলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বন্দরের ধামগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মালামত এলাকায় নবম শ্রেণির ছাত্রীর বিয়ের খবর পেয়ে ইউএনও শুক্লা সরকার হাজির হয়ে বিয়ে বন্ধ করে দেন।
জানা গেছে, কল্পনা আক্তার (১৬) কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। শুক্রবার ছিল তার বিয়ে। বৃহস্পতিবার গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে সেখানে হাজির হন ইউএনও। সঙ্গে ছিলেন ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ৯ নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বার্তা বাজারকে জানান, ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় বাল্য বিবাহের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং বিবাহ বন্ধ করে দেই।
বার্তা বাজার/ এসজে