এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষককে অব্যাহতি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চলমান এসএসসি পরীক্ষা-২০২০ এ কক্ষ পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত থাকা অবস্থায় পরীক্ষার্থীকে উত্তর পত্রে লিখতে সহযোগিতা করার অপরাধে সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলামকে জরিমানা এবং আজীবন পর্যবেক্ষকের দায়িত্ব হতে অব্যহতি প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে এগারোটায় কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত মোঃ জহিরুল ইসলাম উপজেলার সালুয়া ইউনিয়ন এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ।

জানা যায়, চলমান এসএসসি পরীক্ষায় ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলকালীন পরীক্ষার্থীকে উত্তর পত্রে লিখতে সহযোগিতা করার অপরাধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন -১৯৮০ এর ১৩ : ধারার অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং আজীবন পরীক্ষা প্রত্যবেক্ষক এর দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়েছে ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর