ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজার এলাকায় নছিমনের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার মহব্বত পুর নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি হলেন কুষ্টিয়া দৈলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মোঃ আক্কাচ আলীর ছেলে মোঃ সৈকত হোসেন ।

পুলিশ জানায়, নিহত ব্যাক্তি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার নিত্যনন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী নসিমনের ধাক্কায় মারাত্মক আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর