দীর্ঘদিনের টেটাযুদ্ধ দন্দ্বের অবসান ঘটাতে ভোজের আয়োজন

মুন্সীগঞ্জের সিরাজদিখান ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার সীমান্তবর্তী এলাকার আকবরনগর গ্রামে হাজী সামেদ আলীর নিজ বাড়িতে ৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় এই ভোজের আয়োজন করা হয়েছে।এই ভোজে অংশগ্রহণ করেন পার্শ্ববর্তী এলাকার কয়েক টি গ্রামের লোকজন ও নেতৃত্ব বৃন্দ।

বিশেষ করে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকির হোসেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হোসেন আলী ভান্ডারী, বিএনপি নেতা সাঈদ হোসেনসহ প্রায় ২ শতাধিক লোকজন নিয়ে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ হাজী সামেদ আলীর সাথে খাসমহল বালুচর গ্রামের দ্বন্দ্ব চলে আসছিলো এই দ্বন্দ্বের অবসান ঘটাতে এই ভোজের আয়োজন করা হয়েছে বলে অনেকেই দাবী করেছেন।

উপস্থিত নেতৃবৃন্দের সাথে কথা বললে অনেকেই জানান এলাকায় যেনো আর কোনদিন টেটাযুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ, মামলা হামলা না হয় এর অবসান ঘটাতেই এ ভোজের আয়োজন ও আমরা আগামীদিনে মিলেমিশে চলাফেরা করা, একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে থাকার অঙ্গীকার বদ্ধ হয়েছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর