প্রেম করে বহিস্কার সিঙ্গেল কমিটির সহ-সভাপতি

প্রেম করার দায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান কে ববি সিঙ্গেল কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী।

ববি সিঙ্গেল কমিটির সভাপতি নবীর হোসেন জয়ের কাছে জানতে চাইল তিনি বলেন, “সে সিঙ্গেল কমিটির আইন বহির্ভূত কাজ করেছে ও আইন অমান্য করেছে। আমরা তদন্ত করে জানতে পারি সে গোপনে প্রেমের মত সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা দুঃখজনক ও তার জন্য দুর্ভাগ্যজনক। তাই কমিটির সবার সম্মতিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

সিঙ্গেল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ বলেন, “তার এই বহিষ্কার সকলের দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে করে কেউ ভবিষ্যতে প্রেমের মত সম্পর্কে না জড়ায় আর আমরা সকল সিঙ্গেলদের আহবান জানাব আপনারা নারীদের প্ররোচনায় পড়ে ভুলেও প্রেমে পড়ে ভার্সিটির জীবনের সোনালী সময় নষ্ট করবেন না।

উল্লেখ্য, ববিতে সিঙ্গেল কমিটির কার্যক্রম কয়েক বছর ধরে চলে আসছে যেটা ববির প্রেম বঞ্চিত শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর