অগ্নিকান্ডে ক্ষতির পরিমান ২০ লক্ষাধিক টাকা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতকাল রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ টি ঘর পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ২০ লক্ষ টাকা।
বুধবার রাত ৮ টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুন লাগে। এতে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিনভোগ গ্রামের জামালউদ্দিনের ছেলে মো আজাহার দেওয়ানের লোহা কাঠের তৈরি বারান্দাসহ একটি ২৫ শে বন্দর, একটি ২১ শে বন্দর ও একটি ছোট ঘর সম্পূর্ণ রূপে পোড়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন এর একটি দল দেওয়ান মোহাম্মদ আজাদের নেতৃত্বে আগুন নিভানো ও উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।
প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লক্ষ টাকার মত হবে বলে ধারণা করা হয়।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর