অজ্ঞাত কারণে বন্ধ মুজিব শতবর্ষের ক্ষণগণনা যন্ত্র

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার আয়োজন করেছে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির। গত ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বসানো ক্ষণগণনা যন্ত্রে একযোগে বোতাম চেপে উদ্ভোধন করেন।
দেশবাসীর অপেক্ষা আগামী ১৭ই মার্চ পর্যন্ত। ওই দিন থেকেই মুজিব বর্ষের মূল কার্যক্রম শুরু হবে।

কিন্তু ব্যতিক্রম রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান গুলশান ২ এর চত্ত্বরে বসানো ক্ষণগণনা যন্ত্রটি। বন্ধ হয়ে আছে সেটি।
আজ বৃহস্পতিবার দুপুর ২.৩০টার দিকে বার্তা বাজারের স্টাফ রিপোর্টারের ক্যামেরায় বন্দি হয় এই ছবিটি।

সেখানে উপস্থিত থাকা ট্রাফিক পুলিশের সদস্য আজাদের কাছে কতদিন ধরে বন্ধ আছে জানতে চাইলে তিনি জানান, প্রায় ১০ দিন ধরে এটি বন্ধ রয়েছে।

বার্তা বাজার / এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর