ট্রাক্টরের নিচে চাপা পড়ে নারীর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরের ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে হত কয়েকদিনে ট্রাক্টরের নিচে চাপা পড়ে চিরিরবন্দরেই বেশ কয়েকজন মৃত্যুর ঘটনায় পুরো উপজেলা জুড়েই চা ল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গাবুরা জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত ওই নারী চিরিরবন্দর উপজেলার সাবেক ব্যাংকার মৃত ইলিয়াস হোসেনের স্ত্রী লুৎফা বেগম (৫৫)।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, দুপুরে চিরিরবন্দর থেকে দিনাজপুর যাওয়ার পথে গাবুরা মসজিদের সামনে এলে একটি ট্রাক্টর ব্যাটারি চালিত অটোরিক্সায় ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর