বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখের সভাপতিত্বে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানার উপস্থাপনায় সম্মানিত অতিথি হিসাব্রে উপস্থিত ছিলেন শেরপুর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, বগুড়া জেলা কর্মসংস্থান ও বৈদেশিক কর্মসংস্থানের উপ-সহকারী পরিচালক মো. শহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খাতুন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সরকারের ২০১৮ সালের নির্বাচনী এজতেহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে বছরে এক হাজার মানুষকে দক্ষ করে গড়ে তুলে সঠিকভাবে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরিকরণ বিষয়ে আলোচনা হয়। এসময় বৈদেশিক কর্মসংস্থানের জন্য বিদেশের ভাষা শিক্ষা, কারিগরী প্রশিক্ষণ গ্রহণ, ব্যাংক ঋণ সুবিধাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়। পরে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক কয়েকটি নাটিকা দেখানো হয়।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর