চীন থেকে ফেরত আনার কার্যক্রম সমাপ্ত : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে আর কাউকে ফেরত আনা হবে না। তিনি বলেন, যারা ছুটিতে চীনে গেছেন এই মুহূর্তে তাদের আপাতত ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। চীন থেকে কেউ আসতে চাইলে তাদের নিরুৎসাহিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস বিষয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনাদের অন এরাইভাল ভিসা আপতত বন্ধ। চায়না থেকে যারা ভিসা নিয়ে আসবে তাদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দিতে হবে। গত কয়েক দিনে সাড়ে ৭ হাজার চীনা নাগরিক এসেছে। তারা নিজ দায়িত্বে নিজেদের পর্যবেক্ষণে রয়েছেন।

‘দেশের কোথাও চীনা নাগরিক অসুস্থ হলে তা সিভিল সার্জন বা স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। দেশে কেউ আক্রান্ত হলে তাদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এছাড়া চীন থেকে ফেরত আনা ৩১২ জন বাংলাদেশি নাগরিকদের আশকোনা হজ ক্যাম্প থেকে ১৪ ফেব্রুয়ারি ছেড়ে দেওয়া হবে।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর