সদ্য শুন্য ঘোষনা করা জাতীয় সংসদের ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন হবে ২১ মার্চ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর এই তারিখ ঘোষণা করেন।
তিনি জানান, শুন্য ঘোষিত বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে।
প্রসঙ্গত বর্তমান সংসদের ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১, গাইবান্ধা-৩ ও যশোর-৬ আসন খালি রয়েছে। এসব আসনেই উপনির্বাচন হচ্ছে।
বার্তা বাজার /এসজে