বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে এর চেয়ে কম ভোট পড়ে: ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সভা-সমাবেশ করতে হলে পুলিশসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করতে হবে।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি তিনি।
সেসময় দুই সিটি নির্বাচন নিয়ে সন্তুষ্ট আওয়ামী লীগ এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সরকারের জন্য স্বস্তির বিষয়। ভোট ঠিকমতোই হয়েছে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে এর চেয়ে কম ভোট পড়ে।
বার্তা বাজার :এসজে