দুর্ঘটনার শিকার হয়েছেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন

নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের গাড়ি। এতে তিনি অল্প আঘাত পেয়েছে। বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উনাকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সকালে রাজশাহী থেকে নওগাঁ হয়ে জয়পুরহাট নিজ সংসদীয় এলাকায় ফিরছিলেন হুইপ আল মাহমুদ স্বপন। পথে নওগাঁর ফেরিঘাট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় হুইপকে বহন করা গাড়িটি। এতে গড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় হাত ও পায়ের কয়েকটি যায়গায় আঘাত পায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন । ঘটনার পরপরই তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

ট্রাক্টরটি আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর