আবারো কমেছে পঞ্চগড়ের তাপমাত্রাঃ ৬.৫ ডিগ্রি সেলসিয়াস

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হলেও এক দিনের ব্যবধানে তা দশমিক ১ ডিগ্রি কমে আজ তা সকাল ৯ টায় ৬ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। যা আবারো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সকাল ৬ টায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা বাজারকে জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তেঁতুলিয়ায় সকাল ৯টায় আবারো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর