মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেলায়াংয়ে অনুষ্টিত হয় এশিয়া বডি বিল্ডার ২০২০। এতে মালয়েশিয়া,থাইল্যান্ড, সিংগাপুর, ব্রুনাই, ইন্দ্রোনিশিয়া, পাকিস্থান, ইরান, লাউস, কম্বোডিয়াসহ এশিয়া মহাদেশের ৯টি দেশ অংশ গ্রহণ করেন। রাজধানীর পাছার বোড়ং নাইনট্রি নাইন ওয়ান্ডারল্যান্ড পার্ক এর বল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজধানী কুয়ালালামপুরের নগরমন্ত্রী খালিদ আব্দুল সামাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মোঃ মনির বিন আমাজাদ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দ্বীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিসেস দিল ফারজানা ফারুকী।
৯টি দেশ থেকে আগত বডি বিল্ডাররা বিভিন্ন ক্যাটাগরীতে যেমন ওজন ভিত্তিক বডি বিল্ডিং, মাসকুলার ফিজিক, বডি ফিটনেস এবং মেনেজ ফিজিক বিষয়ে অংশ গ্রহণ করেন। এতে প্রথম স্থান অধিকার করে মালয়েশিয়া নাগরিক জামরুল, ২য় স্থান অধিকার করেন জেরুল ও ৩য় স্থান অধিকার করেন ইন্দোনেশিয়ার নাগরিক ওয়ান সামুরায়।
অনুষ্ঠানে ১ম,২য়,৩য় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতারণ করেন বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মোঃ মনির বিন আমাজাদ।
অনুষ্ঠানটির আয়োজন করেন মালয়েশিয়ান নাগরিক মোহাম্মদ ডি-জুল ফাইজার বিন রাজালী এবং আরসুল রিজাল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার স্থানীয় সর্বস্তরের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা।
বার্তাবাজার/কে.জে.পি