যশোরে পুরোহিত নয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা,ধর্ষক আটক

যশোরে এক পুরোহিতের কাছে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।যশোর কোতোয়ালী মডেল থানার পুলিশ,প্রকাশ ব্যার্নাজী নামে ঐ পুরোহিতকে আটক করেছেন।এদিকে,অপমানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পুরোহিতের স্ত্রী।তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আটক প্রকাশ ব্যার্নাজী সদর উপজেলার বিরামপুর গ্রামের অনূকুল ঠাকুর মন্দিরের পুরোহিত এবং ওই গ্রামের কালীপদ ব্যার্নাজীর ছেলে।

স্থানীয়রা জানায়,গত ১৩ এপ্রিল বিকালে ঝড়-বৃষ্টির মধ্যে শিশুটি মন্দিরের সামনে খেলছিলো।এসময় চকলেটের প্রলোভন দেখিয়ে পুরোহিত প্রকাশ তাকে মন্দিরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।তবে ব্যাথা পাওয়ায় শিশুটি কান্নাকাটি করে মন্দির থেকে বেরিয়ে যায়।পরে সে বিষয়টি তার মাকে জানালে এলাকায় জানাজানি হয়।বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হয়।কিন্ত সোমবার রাতে মিমাংসায় সমাধান না পেয়ে স্থানীয়রা তাকে পুলিশে দেয়।অপরদিকে নানামুখি কথায় অভিমানে গত সোমবার পুরোহিতের স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন।তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর