রাজধানীতে বাস কাউন্টার মাস্টার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার ১

রাজধানীর উত্তরায় বাসের কাউন্টার মাস্টার গোলাপ মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে উত্তরাপশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম হৃদয় হোসেন (২৫)। তিনি লালমনিরহাট জেলার রাজপুর গ্রামের তোজাম্মেলইসলামের ছেলে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে হৃদয় হোসেন (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার শচীন মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে এই

প্রতিবেদক কে জানান, গ্রেফতারকৃতব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তি মূলত ছিনতাইকারী ওমাদকাসক্ত। আমরা একটি মোবাইল ফোন সিমের সূত্র ধরে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতার করেছি। এ ব্যাপারেআমরা বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য যে, গত ২৮ জানুয়ারি (মঙ্গলবার) উত্তরা ১৪ নং সেক্টর ১০ নাম্বার রোডের ৩ নাম্বার বাড়ির ছাদের চিলেকোঠায় থেকেআব্দুল্লাহপুরের বাবলু পরিবহনের কাউন্টার মাস্টার গোলাপ মিয়ার (৪৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর