ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাব্বি মোল্লা (১২) এবং ৭ম শ্রেণির ছাত্র আসিফ ব্যাপারী (১৩) ট্রাকচাপায় নিহত হয়েছে। আর এ দুর্ঘটনার পর স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে পুড়িয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বনগ্রাম সড়কে সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাব্বি ও আসিফকে চাপা দেয় একটি ট্রাক।
ঘটনাস্থলেই ওই দুই স্কুলছাত্র নিহত হয়। এ ঘটনায় স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে পুড়িয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়।
বার্তাবাজার/কে.জে.পি