৯ কোটি টাকা বেতনের চাকরি হারালেন, অপরাধ খাবার চুরি!

খাবার চুরির অপরাধে ৯ কোটি টাকা বেতনের চাকরি পরশ শাহ নামের এক উচ্চপদস্থ ভারতীয় ব্যাংক কর্মী। ঘটনাটি সামনে আসতেই আলোড়ন পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে।

লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটিব্যাংকের ইউরোপীয় হেডকোয়ার্টারে উচ্চদস্থ অফিসার হিসেবে বহাল ছিলেন পরশ শাহ। পরেশের বাৎসরিক আয় আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসেই সিটিব্যাংকের বন্ড ট্রেডিং বিভাগের কর্মকর্তা পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।
ইউরোপে ক্রেডিট ট্রেডারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন পরশ। তার এক সহকর্মীর কথায়, “সকলেই ওকে পছন্দ করতেন। কাজের জগতে ও খুব সফলও ।”

এইচএসবিসিতে সাত বছর কাটিয়েছেন পরশ। তারপর ২০১৭ সালে সিটিগ্রুপে যোগ দেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন পরশ।

ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, সামনেই সংস্থার সিনিয়র কর্মীদের বোনাস পাওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই অভিযোগের আঙুল ওঠে পরশের বিরুদ্ধে। সংস্থা থেকে বিতাড়িত হন তিনি। যদিও পরশ এই কাজ কতবার করেছেন তা জানা যায়নি।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর