পপুলার ডায়াগনষ্টিক হাসপাতালে আগুন, নিজেদের ত্রুটি ঢাকতে সাংবাদিককে মারধর

পেশাগত দায়িত্ব পালনের সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হানকে মারধর করেছে। বুধবার রাতে পপুলার ডায়গনস্টিকে আগুন লাগার সংবাদ সংগ্রহ করতে গেলে এ হামলার শিকার হন তিনি। এসময় দোষী ব্যক্তিকে দ্রুত আড়ালে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার রাত নয়টার পরে এম আর আই ক্রুটিজনিত সমস্যার কারণে আগুন ধরে ধানমন্ডি পপুলারে দ্বিতীয় তলায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে নিজেদের কারিগরী ব্যবস্থায় ক্রুটি থাকলেও তা সাধারণ জনগনকে জানাতে চায় না পুপলার ডায়াগনস্টিক। হাসপাতালে আগুন লাগার খবর কেনো গণমাধ্যম কর্মীরা কাভার করতে গেলেন, সেই ক্ষোভে সংবাদ কর্মীদের সাথে বাগ বিতন্ডায় জড়ান পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা। বাগবিতন্ডার এক পর্যায়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারেরই এক কর্মী আক্রমণ করে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হানের উপর।

আক্রমণের পর পপুলারেই কর্মকর্তারা নিজেদের কর্মী পরিচয় দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করান অপরাধীকে। নিজেদের কর্মীকে পুলিশের হাতে তুলে দিতেও অস্বীকৃতি জানান তারা।

কিছুক্ষণ পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেন,আক্রমণকারী আদৌ তাদের কর্মী কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখবেন।

এই বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও দ্রুতই অপরাধীকে খুঁজে বের করা হবে বলে জানায় পুলিশ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর