বিশ্বের সেরা অর্থমন্ত্রী আমি : সংসদে অর্থমন্ত্রী

বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে পাস হয়েছে সস্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইনানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রের কোষাগারে নিতে আইন করার প্রস্তাব ।

অর্থমন্ত্রীর সঙ্গে বিরোধী সংসদ সদস্যদের তীব্র মতোবিরোধের মধ্যে বুধবার বিলটি পাস হওয়ার পর সংসদ থেকে ওয়াকআউট করে প্রতিবাদ জানায় বিএনপি।

বিরোধী সদস্যদের সমালোচনার জবাব দিতে দাঁড়িয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘এত বক্তৃতা শুনতে ভালো লাগে নাই। আপনারা এক সময় দায়িত্বে ছিলেন, কী কাজ করেছেন? পৃথিবীতে কোথায় কী হচ্ছে, জানা দরকার। বাংলাদেশ অন্য দেশের কাছে দৃষ্টান্ত।’

মুজিবুল হক চুন্নুর উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘একবার চিন্তা করে দেখেন। সাইফুর রহমান চ্যার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। আমিও তাই। আমি সারা বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী। পারসোনাল লেভেলে কথা বলবেন, এটা ঠিক নয়। আমিও অনেক কিছু বলতে পারি। সবার বিষয়েই আমি জানি।’

রাজস্ব আয়ে ঘাটতির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাট আইন নিয়ে আশাবাদী ছিলাম। বাস্তবায়ন করতে পারিনি। আংশিক ভ্যাট মেশিন এনেছে। বাস্তবায়ন শুরু করতে পারিনি। রাজস্ব আহরণ কম বলছেন। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯৭ হাজার বছরের শেষে পুরোমাত্রায় আদায় হবে। নেগেটিভ থাকবে না। কারণ আমাদের সৎ ও শক্ত প্রধানমন্ত্রী আছেন।’

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর