১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের বেনাপোলে এক কেজি গাঁজাসহ মোঃ শাহজামাল(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ৷ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহাজামাল রঘুনাথপুর গ্রামের হামজার আলী মল্লিকের ছেলে৷

বুধবার(৫ই ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল পোর্ট থানার এসআই রফিকুল ইসলাম,এএসআই শাহীন ফরহাদ, এএসআই আলমগীর হোসেন ও কনস্টেবল রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে “বার্তা বাজার”কে বলেন, আটক আসামিকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর