মুন্সীগঞ্জে র্যাবের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী মো: আবুল কালাম বেপারী (৫৯) কে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। বুধবার বিকাল ৫.২০ টার সময় এই অভিযান পরিচালিত হয়।
কালাম বেপারী মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মেদিনী মন্ডলের মৃত খলিল বেপারীর ছেলে। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১ টি মোবাইল ও ১ হাজার ৬শ ৮০ টাকা জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, বুধবার বিকাল ৫.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন দক্ষিণ মেদিনী মন্ডল সাকিনস্থ মাওয়া পুরাতন বাজারস্থ মোঃ আবুল কালাম ব্যাপারী এর চায়ের দোকানের সামনে একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিকাল আনুমানিক ৫.২০ ঘটিকার সময় নিম্মলিখিত মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ঘটনাস্থল সংশ্লিষ্ট চায়ের দোকানের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়। মাদক ব্যবসায়ী আবুল কালামের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
বার্তা বাজার/ এসজে