লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার পর ২ ভুয়া কবিরাজ আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ শিলা(৩০) ও সালমান শাহ(২২) নামে দুই ভুয়া কবিরাজকে আটক করেছে। আজ বুধবার সকালে মাদরীপুর জেলার কালকিনী উপজেলার কালকিনী বাজারের একটি বিকাশের দোকান থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত ২৭ জানুয়ারি সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে এই ২ ভুয়া কবিরাজ রহিমা(১৮) নামের একজন তরূণীর বাড়ি আসে। তারা রহিমার অসুস্থ মা রাজিয়া বেগমকে(৬০) কবিরাজি চিকিৎসা প্রদানের জন্য বললে রহিমা রাজি হয় এবং রাজিয়া বেগমের চিকিৎসা শুরু করে ।

পরবর্তীতে অর্শ্ব, গেজ ও ভগন্দরসহ নানা রোগের চিকিৎসা দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে ১ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। কবিরাজের প্রতারনা বুঝতে পেরে রহিমা সিরাজদিখান থানায় অভিযোগ করে।

মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে আজ বুধবার সকালে সিরাজদিখান থানা পুলিশ মাদারীপুর থেকে এই ২ ভুয়া কবিরাজকে আটক করে এবং আজ সন্ধ্যায় সিরাজদিখান থানায় সোর্পদ করে ।

সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াদিন আছে।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর