ইবার টাকার জন্য বহিরাগতদের নিয়ে স্ত্রীকে নির্যাতন করেছে পাষন্ড স্বামী। মঙ্গলবার গাজীপুর কালিয়াকৈয়ের হাবিবপুরে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার বৃষ্টি আক্তার (২৮) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেড়িপোটল চরপাড়া গ্রামের মোঃ আব্দুল কাদের জিলানীর মেয়ে।
তার স্বামী ইয়াবা ব্যবসায়ি আব্দুল হানিফ (৩২) ফরিদপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামের কাঞ্চন শিকদারের ছেলে।
আহত বৃষ্টি জানান, মঙ্গলবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তাকে নানাভাবে নির্যাতন করা হয়।
নেশার জন্য ২০ হাজার টাকা চায় তার স্বামী। টাকা দিতে দেরি হওয়ায় তাকে অত্যাচার করে। বাড়ি থেকে ১ কি.মি. দূরে শাল বাগানে স্বামী সহ অপরিচিত ৪ জন তাকে গাছের ডাল, ইট দিয়ে মুখসহ সারা শরীরে আঘাত করে।
আহত বৃষ্টির বাবা বলেন, বৃষ্টি আমার বাড়িতে ছিল কযেকদিনের জন্য। ঘটনার দিন আমার মেয়ে স্বামীর ভাড়া বাড়িতে ফিরে যায়। পরে বিকেলে আমাকে মোবাইলে দিয়ে ২০ হাজার টাকা চায় হানিফ। টাকা না দিলে মেয়েকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
জানা যায়, টাকা নিয়ে স্ত্রীকে ফেলে চলে যায় হানিফ। পরে আহত বৃষ্টির বাবা তাকে নিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। সেখানকার ডাক্তাররা তাকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে বৃষ্টি এ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি বলে জানান মেয়ের বাবা।
বার্তাবাজার/কেএ