দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নব-নির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস ভবন উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বুধবার (৫ফেব্রুয়ারী) দুপুর ২টায় ঝাঁকঝমক পূর্ণ অনুষ্টানের মধ্যদিয়ে এটি উদ্বোধন করা হয়।
বুধবার সকালের তিনি কক্সবাজার থেকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট দিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা হোন। দুপুরের দিকে সেন্টমার্টিন পৌঁছে সরাসরি উদ্বোধনী অনুষ্টানে যোগদেন। বেলা ২টায় দ্বীপের ডেইলপাড়াস্থ নবনির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপির সফর সঙ্গী হিসেবে ছিলেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত ডিআইজি মোঃ জাকির হোসনে খান পিপিএম, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসন বিপিএম (বার), টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
পুলিশের দায়িত্বশীল সূত্র মতে, বুধবার সেন্টমার্টিনে রাত্রী যাপন শেষে ৬ফেব্রুয়ারি বৃহস্পতিবার দ্বীপ ত্যাগ করবেন।
প্রসঙ্গত, গেলো ২০১০সালের ৩১জানুয়ারী তৎকালীন পুলিশের (আইজিপি) নুর মোহাম্মদ সেন্টমার্টিন দ্বীপে নব-নির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস নিমার্ণ কাজের উদ্বোধন করেছিলেন।
বার্তা বাজার/ এসজে