একুশে বই মেলায় প্রকাশিত “প্রবাসে মেঘ-জ্যোৎস্না”

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার মাস অমর একুশে ফেব্রুয়ারি। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রবাসী সাংবাদিক ও লেখক জমির হোসেনের গ্রন্থ ‘‘প্রবাসে মেঘ জ্যোৎস্না।’’ এক যুগেরও বেশি সময় অতিক্রম করার পর তিনি পাঠকদের মাঝে কোন বই নিয়ে হাজীর হলেন। গ্রন্থে প্রবাস জীবনের গভীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন লেখক। কখনও হাসি কখনও কান্না এবং প্রবাসীদের নানাবিধ সমস্যা তার লেখার মাঝে ফুটে উঠেছে। ইতালির নিয়ম ব্যবস্থাও তুলে ধরা হয়েছে বইটিতে। তাই সব ধরনের পাঠকদের জন্য সময় উপযোগী একটি গ্রন্থ।

জমির হোসেনের বইটিতে প্রবাসের সমসাময়িক বাস্তবে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা, ইউরোপের আইনের প্রতি বাংলাদেশিদের সন্মান ছাড়াও কয়েকটি ভ্রমণ কাহিনী রয়েছে। চৈতন্য প্রকাশনাীর স্টল নং ২৫০/২৫১ বইটি এ পাওয়া যাবে।

বইটি প্রসঙ্গে জমির হোসেন বলেন, জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে এই বইয়ের প্রতিটি লেখার জন্ম। জীবনের মধ্যকার যে অনুভূতি তা এই লেখায় পাঠকদের জন্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি, বইটি পাঠকের ভালোবাসায় মুগ্ধ হবে। উল্লেখ্য, তিনি ইতালি থেকে প্রবাসীদের নিয়ে নিয়মিত লিখছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর