নারীসহ দুই ইয়াবা ব্যবসায়ী আটক

চট্টগ্রামে ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করলো বায়েজিদ থানা পুলিশ।

বুধবার (০৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর বাজারস্থ এশিয়ান ইউনিভার্সিটির গেইটের সামনে হতে দ্বীন মোহাম্মদ (৬০) ও মনোয়ারা বেগম (৪০) নামে দুইজনকে ২৫২ পিস ইয়াবা সহ আটক করা হয়।

বুধবার(০৫ ফেব্রুয়ারী) গণমাধ্যম হতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার এএসআই মোহাম্মদ রতন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরেফিন নগরের এশিয়ান ইউনিভার্সিটির গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে ২৫৩ পিস ইয়াবা সহ দ্বীন মোহাম্মদ (৬০) ও মনোয়ারা বেগম (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর